আসলে নরওয়ের বিখ্যাত 'ব্ল্যাক হর্নেট' (Black Hornet) ন্যানো হেলিকপ্টার বা ড্রোনের পর তুরস্ক বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই ধরনের সামরিক গ্রেডের ন্যানো-শ্রেণির হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হলো।
Uludoğan Savunma (Uludoğan Technology)-এর তরফে জানানো হয়েছে মাত্র ১০০ গ্রাম ওজনের এই হেলিকপ্টারের আকার মাত্র প্রায় ২৫ সেন্টিমিটার এবং এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে। ৩ মিটার দূরত্বের বাইরে এর শব্দ শনাক্ত করা যায় না।
জিপিএস (GPS) এবং রেডিও ফ্রিকোয়েন্সি (RF) জ্যামড বা সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশেও (যেমন গুহা, সুড়ঙ্গ বা ভবনের অভ্যন্তরে) এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে (Autonomous) ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দিক নির্ণয় ও লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে।
এটি গোয়েন্দা নজরদারি ও কামিকাজে আক্রমণের উপযোগী করে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ইতোমধ্যেই ন্যানো হেলিকপ্টারটি রপ্তানির জন্য ৫টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া এরই মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে (UAE) প্রথম ব্যাচের রপ্তানি সম্পন্ন হয়েছে।
তুরস্কের সামরিক বাহিনীর নিজস্ব চাহিদা অনুযায়ী মাত্র দুই বছরের মধ্যেই এই (NANOALP) ন্যানো হেলিকপ্টারটি উন্নয়ন সম্পন্ন করে সার্ভিসে এনেছে তুর্কি Uludoğan Savunma ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি।
লেখক: সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক), বাংলাদেশ।
বার্তা নিউজ/আরএসএল






.webp)







