২০১৬ সালের ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপনের ভিড়ে একটি ট্রাক তুলে দেওয়া হলে ৮৬ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হন। এই মর্মান্তিক ঘটনার ১০ বছর পূর্তির দিনে সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স ও স্পেন।
ফ্রান্সের অনুরোধে সাড়া দিয়ে নীরবতা পালনের সুযোগ করে দেওয়ায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘ফরাসি জনগণের পক্ষ থেকে ফিফা সভাপতিকে ধন্যবাদ। আমরা কখনো ভুলব না।’
বার্তা নিউজ/এসএফএল







