বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে ডোপ টেস্টে তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আলী আহমেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বার্তা নিউজ/এসডব্লিউএন













