সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য দলটি পূর্ণ সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে মাঠপর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে এবং অনেক এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ঢাকার দুই সিটির নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জামায়াত ঢাকার উভয় সিটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। গণমাধ্যমে আসা খবরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, যা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জোটগত নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট করেন যে, জাতীয় নির্বাচন ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে ১১ দলীয় ঐক্য এখনো অটুট রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটগত প্রার্থী থাকবে না; প্রতিটি দল নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে।
বার্তা নিউজ/আরএসএল











