মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উত্তরা বিভাগ থেকে ৭১ জন, তেজগাঁও থেকে ৫৭ জন, ওয়ারী থেকে ৪৯ জন, লালবাগ থেকে ৩৭ জন, মতিঝিল থেকে ৩৬ জন, রমনা থেকে ৩৪ জন এবং গুলশান বিভাগ থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ২৮ লাখ টাকার জালনোট, একটি ওয়ান শাটারগান ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা এবং নগদ ১ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা নিউজ/আরএসএল







.webp)






