গত ১৭ সেপ্টেম্বর দানাপুর থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের মধ্যবর্তী পথে এ ঘটনা ঘটে। রেলওয়ে কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কোচে টিকিট পরীক্ষা করার সময় ওই নারী বৈধ টিকিট দেখাতে পারেননি। তাকে টিকিট সংগ্রহ করতে বলা হলে তিনি পরে তৃতীয় এসি কোচে গিয়ে বসেন।
টিকিট পরীক্ষকরা সেখানে গিয়েও তাকে টিকিট কাটতে বলেন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে নারী যাত্রীকে উত্তেজিত অবস্থায় টিটিইদের সঙ্গে কথা বলতে এবং তাদের ‘ফাঁসিয়ে দেওয়ার’ হুমকি দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি নিজের পোশাক ছিঁড়ে ফেলেন বলেও ভিডিওতে দেখা যায়।
বিকেল প্রায় ৪টার দিকে ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছালে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) নারী সদস্যরা তাকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে সহযাত্রীর ধারণ করা ভিডিও রেল কর্মকর্তাদের দেখানো হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী নিজের নাম রাধিকা তিওয়ারি বলে পরিচয় দেন। পরে নির্ধারিত জরিমানা ও ভাড়া পরিশোধ করে টিকিট নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ টিকিট পরীক্ষকদের অসদাচরণের অভিযোগও নাকচ করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
বার্তা নিউজ/এসএফএল




.webp)


.webp)
.webp)





.webp)