ভারতের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী মোবাইল ফোন দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্বপন মিশ্রকে দ্রুত বলাঙ্গির জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন।
তবে বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যরা আবারও তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা নিউজ/এসএস














