আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে (রিকোয়েস্ট ফর কোটেশন, ইন্টারন্যাশনাল) দুটি কার্গো এলএনজি কেনা হবে। এসব কার্গোর একটি ৯-১০ অক্টোবর এবং অপরটি ২৭-২৮ অক্টোবর ২০২৬ তারিখে দেশে সরবরাহের কথা রয়েছে।
এ দুটি কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দর যথাক্রমে ২৮ দশমিক ৯৫ ও ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার। যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড ৫২তম কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ ডলার এবং সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড ৫৬তম কার্গোর জন্য ২৯ দশমিক ৭৯৫ ডলার দর প্রস্তাব করেছে।
এ ছাড়া, সরাসরি ক্রয় পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেড থেকে দুটি কার্গো প্রতি এমএমবিটিইউ ১৭ ডলার দরে এবং একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের মাইন্ড মিংগল এলএলসি থেকে আরও দুটি কার্গো প্রতি এমএমবিটিইউ ১৯ ডলার দরে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
চলতি বছরে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এলএনজি ক্রয়-সংক্রান্ত এ তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়।
বার্তা নিউজ/এসএফএল










