বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদসহ দলটির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা নিউজ/পিআরএএন
.webp)













