জানা গেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ওই ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির কক্ষে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন এবং তার দুই পাশে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য হাত জোড় করে তার কাছে মিনতি করছেন।
গত সোমবার (১৩ জুলাই) ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পর মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রকে আটক করে।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ জানান, এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বার্তা নিউজ/আরএসএল












