সকালে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। দুবাই থেকে একটি ফ্লাইটে সকালে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
পরে তার দেহ তল্লাশি করে পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
বার্তা নিউজ/ এসভিএন













