রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।
নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, তেল বোঝাই একটি নসিমন জয়নগর থেকে কাশিয়ানী যাচ্ছিল। পথে হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালক রাসেল শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তা নিউজ/এসডব্লিউএন














