হামজা জানান, সংগৃহীত অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থার মাধ্যমে গাজার শিশুদের জরুরি চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে। সংস্থাটি গাজায় শিশুদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। তাঁর ভাষ্য, অনেক শিশুর বেঁচে থাকার একমাত্র আশা হলো চিকিৎসার জন্য তাদের অন্যত্র সরিয়ে নেওয়া।
আয়োজনে অংশ নেওয়া, অনুদান দেওয়া এবং নানাভাবে সহযোগিতা করা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হামজা। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘নুজুম স্পোর্টস’-এর প্রতি। তিনি জানান, তাঁর ভাবনাকে বাস্তবে রূপ দিতে সংগঠনটি দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছে।
অল্প সময়ে এই উদ্যোগের সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেও হামজা মনে করেন, গাজার মানুষের বিপুল দুর্ভোগের তুলনায় এ সহায়তা সামান্য। আরও অনেক কাজ বাকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছোট হলেও প্রতিটি প্রচেষ্টা পরিবর্তন আনতে পারে।
পোস্টের শেষে নিজেদের প্রচেষ্টা কবুল করার পাশাপাশি ফিলিস্তিনের মানুষের কষ্ট লাঘব, তাদের শক্তি ও ধৈর্য এবং স্থায়ী শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন হামজা।
বার্তা নিউজ/এমএনকে














