বুধবার রাতে ৭ বিজিবি ব্যাটালিয়নের বাবুছড়া এলাকার অধীন পূর্ব লক্কাছড়া বিওপিতে দায়িত্ব পালনকালে তিনি এ দুর্ঘটনার শিকার হন। গত রাত আনুমানিক ১০টার দিকে ডিউটি পোস্টে অবস্থানকালে তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলে সাপে কামড় দেয়।
পরে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন












.webp)

