যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় যে নৌকাটি মাদক চোরাচালানের সাথে সরাসরি জড়িত ছিল। এই অভিযানে চারজন 'মাদক-সন্ত্রাসী' নিহত হয়েছে। বিবৃতির সাথে অভিযানের একটি অস্পষ্ট ভিডিও প্রকাশ করেছে সাউথকম।
লাতিন আমেরিকার মাদক কার্টেলগুলোর সাথে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধে লিপ্ত- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ শুরু করে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।
তবে ট্রাম্প প্রশাসন যেসব নৌকায় হামলা চালাচ্ছে, সেগুলো মাদক চোরাচালানের সাথে জড়িত কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো দিতে পারেনি।
এ ধরনের সামরিক হামলা কার্যত 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড' হিসেবে গণ্য হতে পারে বলে অভিযোগ তুলেছেন আইন বিশেষজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা।
বার্তা নিউজ/এসডব্লিউএন













