কাঠগড়া
জনি বিশ্বাস
কাঠগড়ায় দাঁড়িয়েছো কখনো?
নিছক কতশত প্রশ্ন আমাকে গুলিবিদ্ধ করেছে!
আমি! আমি সেদিন নিজেকে প্রকাশ করতে পারিনি,
তাই হয়তো আমার ফাঁসি হয়েছিলো।
ফাঁসি হয়েছিলো আমার ব্যর্থ ভালোবাসার,
ফাঁসি হয়েছিলো আমাদের আর্তনাদের।
আমি হয়তো সেদিন বেঁচে যেতাম,
যদি! যদি তুমি সত্য সাক্ষ্য দিতে।
কিন্তু তুমি আমার চোখের দিকে তাকিয়েও
আমাকে বাঁচাতে পারোনি!
মানুষ তো নানা ভাবে মরে,
আমি মরলাম কেবল তোমার অবহেলায়!
ভালোবাসা কখনো কখনো আদালতের কাঠগড়ার মতো—যেখানে প্রশ্ন থাকে, নীরবতা থাকে, আর থাকে এক অসমাপ্ত আর্তনাদ। জনি বিশ্বাসের কবিতা ‘কাঠগড়া’ সেই নীরব বিচার, ব্যর্থ ভালোবাসা ও অবহেলায় ভেঙে পড়া এক হৃদয়ের মর্মস্পর্শী স্বীকারোক্তি।




.webp)


.webp)






