তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী। একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতারাসহ যাদের ওপর আইনি জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল’, সে সময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
কোনো ফি ছাড়াই জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন। মজলুমদের পাশে দাঁড়ানো তিনি নৈতিক দায়িত্ব বলে মনে করতেন । আমরা তার কাছে গভীর কৃতজ্ঞ।
বিরোদী দলীয় নেতা বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তার দোষ-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের উত্তম ধৈর্য ধরার তাওফিক দান করুন।
বার্তা নিউজ/আরপিডি














