ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, মঙ্গলবার সারাদিন ধরে চলা এই আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দেওয়া হতে পারে।
তবে তিনি এই হুঁশিয়ারিও দিয়েছেন যে, ইরান যদি আবারও চুক্তি থেকে সরে আসে, তবে তাদের ওপর কঠোর হামলা চালানো হবে। হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার এই আশাব্যঞ্জক খবরের প্রভাবে বুধবার এশিয়ার বাজারে তেলের দাম কমেছে এবং ওয়াল স্ট্রিটে শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওমানের সম্মতিতে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ধারণা করা হচ্ছে, খুব দ্রুতই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র যতদিন ইরানকে হুমকি দেওয়া অব্যাহত রাখবে, ততদিন ওমানের সাথে এই প্রণালী সংক্রান্ত চুক্তি বিলম্বিত হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে, নিরাপদ শিপিং লেন প্রতিষ্ঠার বিষয়ে ওমানের সাথে তাদের আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো ইরান ও ওমান উভয়ের সার্বভৌম অধিকার এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।
সূত্র: রয়টার্স
বার্তা নিউজ/ এসভিএন













