শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানানো হয়। এর আগে গত ২৪ ও ২৫ জুন দুই দফায় স্বর্ণের দাম যথাক্রমে ৫ হাজার ৪৮২ টাকা এবং ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।
দুদিনে সর্বমোট ৭ হাজার ৬৯৮ টাকা কমার পর আজ আবার বড় অঙ্কে দাম বাড়ানো হলো। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের কম দামেই বাজারে স্বর্ণের গহনা বিক্রি হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে, তবে রুপার ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বার্তা নিউজ/এমএনকে














