চব্বিশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, মানুষ শেষবারের মতো নিজেদের জীবন বাজি রেখে যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তা পরবর্তীতে কতিপয় ব্যক্তির নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছে। দেশে উগ্রবাদের নতুন উত্থান এবং শূন্য থেকে রাতারাতি শতকোটি টাকার মালিক হওয়ার যে প্রকল্প দেখা যাচ্ছে, তা দেখে ভবিষ্যতে এ ধরনের আন্দোলনে যাওয়ার আগে সাধারণ মানুষ কোটিবার চিন্তা করবে। দেশে বর্তমানে ভয়াবহ উগ্রবাদের যে উত্থান ঘটেছে, তা আগে থেকে জানতে পারলে কতজন মানুষ রাস্তায় আন্দোলনে নামতেন, সেই সংশয়ও প্রকাশ করেন তিনি।
এই সংসদ সদস্য আরও বলেন, চব্বিশের আন্দোলনে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, পরবর্তীতে সেই পরিবেশ আর রক্ষা করা হয়নি। অভ্যুত্থানের পরপরই মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর এবং একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েও প্রতারণার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-আন্দোলনের পরও এদেশের মানুষকে একইভাবে প্রতারিত হতে হয়েছে।
বার্তা নিউজ/এফএইচআর














